যেদিন আমি শান্ত হব ,
স্বজনের বুক ফাটা কান্নায়ও অমি নীরব রব ।
অন্ধকারে দুলবে লন্ঠনের বিভীষিকা ,
ফ্যাকাসে আলোয় সবই লাগে ফিকা ।
কুয়াশার ভেতর দিয়ে নেমে আসবে কুন্তল রাত।
ঠান্ডা, হিম – শীতল আড়ষ্ট মোর হাত ।
আমি স্রোতস্বিনী নদীর বুকে –
সাঁতার কাটতে পারিনি অনুকূলে,
মনের সুখে ।
প্রতিকূলতার ঢেউয়ে দেখেছি শুধুই মরন —
এই জীবনের ক্ষুদ্র দহনেও ছিল আনন্দের অপসারণ।
আজও বহাল সেই মন,
যা একা দাঁড়িয়ে থাকে মহীরুহের ছায়ায় ।
ব্যক্তি প্রেমে বিশ্বাসী নই, তবু বাঁধি মন, মায়ায় ।
জগতের বিশ্বাসঘাতকতায় নিঃশেষ হয়েছি প্রতিদিন ।
তবু বেঁচে আছি, এ যে জীবনেরই ঋণ ।
পৃথিবীর সাথে তুমিও একদিন কাঁদবে ,
যেদিন নীরব হব আমি ,
সেদিন আমাকে তুমি কিভাবে বাঁধবে ?
নিষ্ঠুর অন্তর্যামী ।
যেদিন ঘাসের ডগায় আমার নিঃশ্বাস —
ভোরের শিশিরে মিলিয়ে যাবে ।
সেদিন প্রতিশ্রুতিগুলো হবে পরিহাস ,
যেদিন আমায় হারাবে ।
