পুরাকালে রণরঙ্গিণী মাতা,
অসুর-রক্তে রাঙালেন গাথা।
আজ কেনো তবে লুন্ঠিত নারীর সম্মান ?
মুখোশের আড়ালে লুকিয়ে ছদ্মবেশী শয়তান ।
জ্যান্ত দুর্গা যদি ঘরে ঘরে রয় ,
নারী কেন তবু আজও ধর্ষিতা হয় ?
যে মায়ের, মাটির মূর্তি সাজাও তুমি ,
সেই মায়ের আঁচল আজ অসহায়, রক্তাক্ত জন্মভূমি!
শৃঙ্খল ভাঙো, জাগো হে নারী !
তুমি অগ্নি, আবার তুমিই তো সৃষ্টির কান্ডারী ।
অস্ত্র তুলে নাও, করো আঘাতকে প্রতিহত ,
আর ক্ষমা নয়, নিধন করো আশুর আছে যত ।
তুমি দুর্বল নও , তুমি হতে পারো অপ্রতিরোধ্য ঝড় ।
ত্রিভুবন জয়ী তুমি, এ জীবন যুদ্ধে হও অগ্রসর ।
