Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মানা || Pijush Kanti Das

মানা || Pijush Kanti Das

মজুমদারের চালতে তলায় কক্ষণও কেউ যাসনে ,
যদিও যাস ভুলেও যেন ঠুংরি খেয়াল গাস নে ।
শাকচুন্নি থাকে সেথায় শনের নুড়ি চুল ,
ভাটার মতো চোখ দুটো তার কানে হাড়ের দুল।
মুণ্ডমালা গলায় ঝোলে মুলোর মতো দাঁত ,
কান দুখানা কুলো যেন খ্যাংরাকাঁঠি হাত ।
এক পা যখন ভুশুণ্ডিতে অন্য গড়ের মাঠ ,
শুনেই বক্ষ দুরুদুরু শুকিয়ে গলা কাঠ।
স্কন্ধকাটাও রয় যে সেথায় বড়োই সে বদমাশ ,
নেইকো মুণ্ডু তবুও যে তার চিবিয়ে খাবার আশ।
আরও আছে শুনবি নাকি পাবি নাতো ভয় ,
তার বাপাশে বেলের গাছে ব্রহ্মদৈত্যি রয়।

কাছির মতো পৈতা যে তার বসন সাদা থান ,
দিনরাত্রি গাছে বসে করে সে সামগান।
একটুখানি আওয়াজ হলে যায় চড়ে তার রাগ ,
যে জন করে আওয়াজ তারে দেয় বানিয়ে ছাগ।
বুঝিস না ভুল আমায় যেন খুঁজিস না এর মানে,
তাইতো আমি নিষেধ করি যাসনে রে সেইখানে॥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *