যখন তুমি কাব্যি করে বললে,
অনেক তো ভালো বাসলে,
এবার একটু ঘৃণা দাও!
সেদিন সেই মুহূর্তে,
আমার আকস্মিক মৃত্যু হলো!
যদিও রয়েছি চেয়ে দূরের আকাশে,
এ আমার মরে গিয়ে বেঁচে থাকা!
মাধুকরীর মতো ভালোবাসা ভিক্ষায়,
পেলাম আবেগী অশ্রুজল,
তাঁরই দু চার ফোঁটা জল,
কবিতার পাতায় টলমল,
পারলে অন্তরের আবেগ টুকু আগলে রেখো।।
