Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মমি’র হৃদয় || Asim Das

মমি’র হৃদয় || Asim Das

পুরোনো নদীর মনে নতুন ঢেউয়ের মতো
প্রতিদিন পাশ ফিরে প্রজাপতি -জন্ম চেয়েছি

স্মৃতির বন্ধনে বেঁধে পরপর চলে যায় স্বজনের সাঁকো

একটার পর একটা সূ্র্য -জাতককে রঙিন রজ্জু করে
তারও পর পরস্পর স্বচ্ছল স্বপ্নে চলেছি

আমাদের ঋণী করে সবুজ প্রশ্বাসের আলপনা
এঁকেই চলেছে ক্লোরোফিল

অতঃপর প্রকৃতির সম্মানে সমবেত প্রণিপাতে এসো সবিনয়

বেলাগাম লোভ -জেট ব্রহ্মাণ্ডের ব্রহ্মতালু প্রায় ছুঁই ছুঁই

দেখেছো কী
অনন্ত অহং , সাম্রাজ্যের শৈবালে ছুঁড়ে জেগে উঠছে –
মমি’র হৃদয় ! …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *