গোপন আরও গোপন মনের স্বগতঃ কঙ্কালে
সারস ঠোঁট বাড়িয়েছিলাম , তখনই চমকালে
আমারও তো ছিলো জানার ভয় !
আগুন – ধোঁয়ার মাঝখানে সংশয় ।
যা ভেবেছি অমিল হলে আমার পরাজয়
অবিশ্বাসের দাঁত বসালে তোমারও কী নয় ?
ভুল ভাবনায় সম্পর্কের ক্ষয় ।
বোতল পোরা সত্যেই সঙ্কট ।
বালির মতো সরলে মানব-তট
কেমন করে খুলবে জানার জট ?
নীল বিলে থাক আকাশ আদল পট ।
পুরোটা নয় , পরিচয়ের খুচরো জলেই ভরুক না বিস্ময়
সেইটুকু হোক বিশুদ্ধ বাঙ্ময় …
