ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে।
হৃদয়মাঝে হৃদয়নাথ আছে নিত্য সাথ সাথ–
কোথা ফিরিছ দিবারাত, হেরো তাঁহারে অভয়ে ॥
হেথা চির-আনন্দধাম, হেথা বাজিছে অভয় নাম,
হেথা পুরিবে সকল কাম নিভৃত অমৃত-আলয়ে ॥
ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে।
হৃদয়মাঝে হৃদয়নাথ আছে নিত্য সাথ সাথ–
কোথা ফিরিছ দিবারাত, হেরো তাঁহারে অভয়ে ॥
হেথা চির-আনন্দধাম, হেথা বাজিছে অভয় নাম,
হেথা পুরিবে সকল কাম নিভৃত অমৃত-আলয়ে ॥