ভালোবাসা তুমি কি বুঝবে?
অন্তরের সেই গভীরতা, আছে নাকি তোমার?
এই জীবনে ভালোবেসে, করেছিলাম ভুল
তাইতো তুমি ভুলে গিয়ে,
সাজিয়েছ রাজমহল।
প্রেমের প্রাসাদ নাই বা হলো
হয়েছে তো রাজপ্রাসাদ,
প্রাণহীন এই রাজমহলের
তুমিই অধিষ্ঠাত্রী।
চেয়েছিলাম ভালোবেসে থাকবো দুজনে,
ছিল না চাল, ছিল না চুলো
ছিল শুধুই প্রেমের উষ্ণ আলিঙ্গণ।
এই হৃদয়ের রাজমহলে,
ছিলে তুমি, আছ তুমি, আর থাকবেও যে তুমি
তোমার ভাবনা ভাবাই এখন
আমার জীবনের কাজের দাম।
চাইনি শরীর,চাইনি তো আদিখ্যেতা
চেয়েছিলাম মনের গভীরে দাগ কাটতে।
বুঝেছি এখন সেসব ছিল শুধুই আমার পন্ডশ্রম
তোমার মনের কাছাকাছি,পারিনি কখনো আসতে
তবুও একথা বলতেই পারি,
জীবনের শেষদিন পর্যন্ত, যেন এভাবেই ভালোবাসতে পারি।
