পোষ্য নিয়ে খেলবে খোকা
আব্দার ভীষণ ধরেছে,
খাঁচা খুলে উড়িয়ে দাও
আকাশে নীল ভরেছে।
যারে পাখি মুক্ত আকাশ
শিসের ডাকে ফিরেছে,
আলতো হাতে নিল বুকে
ভালোবাসায় ঘিরেছে।
খেলছে দোঁহে মনের নন্দে
সারমেয় জুটেছে,
বলের খেলায় উত্তেজনায়
প্রবল জোরে ছুটেছে।
ভ্রমর অলি আসছে ধেয়ে
ভরায় কানন গুঞ্জনে,
পাখ পাখালি উড়ে এলো
কিচির মিচির কূজনে।
