সেদিন রূপালী রোদ ছিল মাঠে,
এসেছিলে কাছে,
বেসেছিলে ভালো,
বন্ধুহীন তুমিটাকে ভরিয়েছিলাম প্রেমে,
আজ নেই কাছে তুমি,
অনুভবে আছো,
ভুলেছো তুমি,
তবু ভুলিতে পারিনি তোমারে।
কখনো দেখা হয় যদি,
পলক নাও সরায়ে,
তবু দেখে যাবো তোমায় অন্তহীনভাবে,
ভালোবেসে হয়েছি কাঙাল,
আজও ভালোবাসি তোমারে।
