Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ব্যবধান || Biswajit Nag

ব্যবধান || Biswajit Nag

ওত পেতে থাকে কিছু দুর্বিষহ সময়,
সব হলুদ বসন্তই অনুরাগের ছোঁয়া নয়-
ঝরাপাতার হলদেটে বিবর্ণতা বিষাদের কথা বলে….

আমার নিত্যি সহবাস অলীকের সাথে,
সোনার হরিণী চঞ্চলতায় অধরা মাধুরী,
তবু ভাতঘুম সেরে স্বপ্ন দেখি,
খাবি খাই দাবার সাদা কালো চৌকো ছকে,
প্রাপ্তি অপ্রাপ্তির মাঝের যোজন ব্যবধানে,
শূন্যে ভর করে মাটি হীন অবাস্তব স্বপ্নচারী মন……

কিছু কথা রেখে যায় মধ্যাহ্নের একাগ্রতায়,
কিছু অব্যবহৃত রং পড়ে থাকে বসন্তের গোধূলিতে,
সুগন্ধী জোছনায় ভরে থাকে কিছু সুখ সংলাপ,
একনিষ্ঠ মনোযোগে মেপে চলি প্রান্তিক সময়ের নাব্যতা….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *