Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বৃত্ত || Biswajit Nag

বৃত্ত || Biswajit Nag

সবাই চলে গেছে গন্ডী ছেড়ে এদিক ওদিক
কেউ মানেনি লক্ষণরেখা
উৎস ছুঁয়ে বৃত্তবন্দী আমার অজ্ঞাতবাস
পরিযায়ী পরম্পরায় পা গেঁথে আছে গভীর মায়াতে,
নোনাধরা দেয়ালে খুঁজে চলি মিঠে সংলাপ…..

রোদের দর্পে ছায়া সব ধুয়েমুছে সাফ
জমাট বাঁধা সবুজ শৈবালে লেপ্টে রয়েছে মমতার ঘন প্রলেপ
সুখ অসুখে উথলে ওঠে সাতকাহন
তবু একাকীত্বে চলে নিরলস যাপন……

ঐচ্ছিক প্রশ্নপত্রে ছিল না বাধ্যবাধকতা
তবু চারপাশে ছড়িয়ে পড়েছে অনাদরের লতাগুল্ম,
সময়ের শিরা উপশিরায় চলে ইচ্ছে অনিচ্ছের বাদানুবাদ,
নীরবে চেনা অলিন্দে ঘুরপাক খায় মনের ভেতর মন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *