কথা বলবো না ভেবেছিলাম
কথা বলতে হলো;
মুখ দেখবো না ভেবেছিলাম
সেই মুখ দেখতে হলো;
হাত মিলাবো না ভেবেছিলাম
সেই হাত মেলাতেই হলো।
এখন পশুর দলে মিশে গেছি আমি
নিজের কাছে নিজে হয়েছিলাম দামি;
সমাজের কাছে আমি ছিলাম খুব নামি
ওদের সাথে হাত মেলাতে গিয়েই
রইল আমার শুধুই বদনাম-ই।
