Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ফুরিয়েছে কি মোমের আলো || Swapna Dutta Chowdhury

ফুরিয়েছে কি মোমের আলো || Swapna Dutta Chowdhury

ওরে বুদ্ধিজীবীর দল
ফুরিয়েছে কি তোদের মোমবাতির আলো ?
সারা সমাজটাই বুঝি আজ চলছে খুব ভালো 0!
হয়না কোথাও খুন রাহাজানি ,
নারীদের আজ হয়না কখনো কোন সন্মান হানি !

আহা কি আনন্দ
রাম রাজত্বে করছি আমরা বাস ,
মনের সুখে ভুক্তভোগীর উঠছে নাভিশ্বাস।
বিদ্বজনদের যায়না পাওয়া মোমবাতির মিছিলে দেখা ,
কোথায় গেলো হারিয়ে সেই প্রতিবাদী লেখা ?
সবাই আজ ভীষণ রকম নিশ্চুপ গানে গানে ,
কারণটা বোধ হয় আমি আপনি সব জনগন জানে।

মোমবাতির মিছিলে হাঁটেনা কেউ আর,
প্রতিবাদের ভাষা ফুরিয়ে গেছে সবার।
রক্তের রং কি তবে —
আমরা ওরায় হঠাৎ বদলে গেল !
শবের মিছিল দ্বিধা বিভক্তে মনুষত্ব হারিয়ে ফেলল ?

মোমবাতি ! এত সহজে হার তুমি মেনোনা
নতুন করে সাজাও তোমার ঐতিহাসিক সম্মাননা ,
নির্যাতিতা রমণী আর ধর্ষিতা কিশোরী কন্যা
কোন গোপন কবরে কিংবা জ্বলন্ত শিখায় ভাসায় নীরব অশ্রু বন্যা।
জেগে ওঠো ফুরিয়ে যেওনা এভাবে গলে গলে,
তোমার অপেক্ষায় আমজনতা রয়েছে দলে দলে।
স্বমহিমায় তুমি ফিরে আবার এসো,
সবার হাতে হাতে মোমবাতি মিছিলে নতুন করে হাঁটো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *