আমিও ওদের মতো ভালো হতে চাই ,
কিন্তু ওই যে আমার দুষ্ট আত্মা !
ও আমাকে আষ্টেপিষ্ঠে জড়িয়ে রেখেছে তাই ,
কিছুতেই আর ভালো হওয়া হচ্ছে না ছাই ।
গোপাল আমাকে ডাক দিয়ে যায় ।
কিন্তু রাখাল আমার হাত ধরে, নানান অছিলায় ।
মন বসে না লেখাপড়ায় , আড্ডা যখন সন্ধ্যা গড়ায় ।
তারপরে বড় হওয়া, সংসার চাপলো কাঁধে ।
কিন্তু আমি যে উন্মত্ত, আমায় কে বাঁধে !
সহজ – সরল পথটা, বোধহয়, আমার জন্য নয় ।
টাকাই যখন মানুষের একমাত্র পরিচয় ।
তখন মেনে নেওয়া যেতে পারে, মনুষ্যত্বের অবক্ষয় ।
কে কি বলল তাতে কিবা যায় আসে ।
আমি দুষ্ট ,
কিন্তু অর্থের মোহে ভিড় জমেছে আমার চারিপাশে ।
তাহলে কি আমিই ঠিক ?
ওরাও বোধহয় আমার মতই বিভ্রান্ত ।
ক্ষণিক বাদেই নির্জনতার গ্রাসে আমার চারিদিক ,
সরল আত্মার আগমন, মনটা যখন শান্ত ।
তখন বিবেকের দংশনে, ইচ্ছা জাগে মনে ,
আবার ফিরে যেতে চাই সহজ জীবনে ।
