Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » প্রশ্নেই পরী, উত্তরে পরমাদ || Asim Das

প্রশ্নেই পরী, উত্তরে পরমাদ || Asim Das

শেকড়ের মাটি ধরে আছে রণ-পা
শরীর গলালে পেতে পারো নীল নাভি ,
সভ্যতা ছুঁয়ে হয়েছি হরপ্পা
তোমার ভিতরে হারিয়ে ফেলেছি চাবি ।

চাবির ঠিকানা তুমি জানো ভালো মত
শেখাতেই পারো , ভুলে গেছি ওড়া আমি !
কবিতার জিভে জিজ্ঞাসা — সম্মত ?
পিছুটান ভীড়ে সমাধান দূরগামী ।

আমাকে নিয়েই রেশমের মেঘে জরি
পেতে পেতে চলো মনের ভিতরে মন ,
তোমার ছন্দে মিলে মিলে আমি পরী
ভেসে ভেসে রাসে পদাবলী মধুবন ।

তবু সোজা নয় সম্মত হওয়া কবি
তুমিও কি পারো ছেড়ে যেতে অনুবাদ !
সংসারী স্রোতে এঁকে যাবো জলছবি
প্রশ্নেই পরী , উত্তরে পরমাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *