Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আদমের ফল্গু শ্বাস পণ্যবাহী ফুসফুস কূলে || Asim Das

আদমের ফল্গু শ্বাস পণ্যবাহী ফুসফুস কূলে || Asim Das

পৃথিবীর পরিমিত পরিধিতে
কেবলই আটকে যায় মুগ্ধ মত্ততা ।
নিজেদের বিমুক্ত মুখ দেখবো বলে’
নির্জন দূরভাষে স্বাধীন দৃশ্য দ্বীপে মুখোমুখি বসি ।
আমাদের সাংসারিক শরীর থেকে
গন্ধমাদন সম্পর্কের গন্ধ উবে গেলে ,
হতে পারি বল্কল বনচারী আরণ্যক বোধের সঞ্চারী ।

বিপর্যস্ত চোখের বিষন্ন কর্ণিয়া মূলে
জমে আছে অক্ষৌহিনী শব্দ কলরব ।

কোন কূটনৈতিক জ্ঞানবৃক্ষের ফল নয় ,
আদমের বিশুদ্ধ ফল্গু শ্বাস
পেতে চাই পণ্যবাহী ফুসফুস কূলে ।
শুধু তুমি সম্মত হলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *