Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পদাতিক মনে তমসা নিষাদ || Asim Das

পদাতিক মনে তমসা নিষাদ || Asim Das

আমার এলানো সময়ের প্রতিটি অঙ্গের অন্ধকার জট জ্বেলে
আলোর বিনুনি বাঁধার চেষ্টা করি রোজ ।
মধ্যমেধা জীবনের জিনে কেবলই খুঁজে চলি
এক দুর্জয় অশ্বমেধ ঘোড়ার সঞ্চয় ।
সাধ্যাতীত শ্রমে যতই আদার জাহাজে ভরি ব্যাপারির শ্বাস
অপুষ্ট ভাবনা বন্দর ছাড়ে অতৃপ্ত ঢেউয়ের কঙ্কাল !

নিতান্তই সাধারণ পদাতিক মনে
বিষম বিষাদ বুনে কোথা গেলে , তমসা নিষাদ ?
আমি যে অক্ষর ক্ষেতের শয্যায় শুয়ে
অসফল ফসলের জ্বরে ভুগে রত্নাকর সুখও ভুলেছি !

উর্বর সীতাপথে আর আগুনের পাতাল পরীক্ষা পেতো না
আমাকে ফেরাও শান্ত সরযূর সাংসারিক সাঁতারের স্মৃতি‌ , বাল্মীকি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *