মেঘের কোলে রোদের ছটা সবুজে সেজেছে ধরা,
তারই মাঝে সোনালী ধানে আদিগন্ত ভরা।
হিমের পরশ লেগেছে যে পাকা ধানের শীষে,
নতুন ফোটা কদম্ব ফুলের গন্ধ ছড়ায় বাতাসে।
জুঁই মালতি কুন্দ বকুলের আনন্দ আবেশ।
বিহঙ্গের মিষ্টি কুজন শুনতে লাগে বেশ।
নেই ঝঞ্ঝা, অশনি চমক দূর গগন মাঝে,
হেমন্তের প্রভাতে তরুণ অরুণ চরাচরে বিরাজে।
রৌদ্রজ্জ্বল অম্বর আজ বাদল নিয়েছে ছুটি,
কিষানের মনে খুশির রেখা, উজল নয়ন দুটি।
সোনার ফসল তুলবে ঘরে গোলায় ভরবে ধান,
কার্তিকের পুণ্য ক্ষণে হবে নবান্ন অনুষ্ঠান।
