Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » চড়ুইভাতি || Roma Gupta

চড়ুইভাতি || Roma Gupta

শীতের বেলা চড়ুইভাতির
বেজায় আনন্দ সুখ,
জিনিসপত্র গুছিয়ে নিয়ে
চলি হাসি মুখ।

দূরের কোনো জঙ্গলে বা
নির্জন নদীর পার,
বন্ধু বান্ধব সবাই মিলে
বসে জলের ধার।

সাজিয়ে সব বাজার জিনিস
উনুনে দিয়ে আঁচ,
কাঠের আগুনে রান্না করা
ছিল মজার কাজ।

ভাত ডাল বেগুনী মাংস
চাটনি পাপর সব,
একেক জনে করত রান্না
চলতো হাসির রব।

গরম গরম খেতো সবাই
রান্না হলে শেষ,
সারি দিয়ে বসে খেতাম
করতাম মজা বেশ।

চড়ুইভাতির শেষে সবাই
ফিরতাম নিজের ঘর,
বাজিয়ে বাসন হৈ হৈ করে
সন্ধ্যা হলে পর।

কতই মজা করতাম সবে
শৈশবের ক্ষণ,
এখন সেসব পড়লে মনে
খুশিতে ভরে মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *