পুরাতন বছরের দিনগুলো উল্টে পাল্টে দেখছিলাম,
দেখছিলাম আমার যন্ত্রণাগুলোকে,
চিনছিলাম বিশ্বাসঘাতকদের।
কি নিদারুণ অনুভূতি!
বারে বারে ভেঙেছি,বারে বারে গড়েছি নিজেকে।
আরও ভালোবাসতে শিখেছি নিজেকে।
ব্যক্তিত্ব গড়তে পেরেছি,
পেরেছি একা হতে,নিঃস্ব হতে।
শীতে ঝরেছি,
বসন্তে গড়েছি।
নদী হতে পেরেছি,
পিছু আর ফিরতে চাই না,
সামনে এগিয়ে শস্যশ্যামলা করতে চাই নিজেকে।
বাঁধ দিতে চাইলে ভয়ঙ্করী হতে পারি এখন।
একাকী বয়ে চলা নদীর
নীরবকথা শুনতে চাইলে এসো তীরে,
শীতল স্পর্শে পাবে জীবনের কাব্যরস।
আগামীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ
গড়ে তুলবো সভ্যতা নিজের বুকেই।
