Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » নদীর পুনর্জন্ম হোক || Asim Das

নদীর পুনর্জন্ম হোক || Asim Das

আমি অদল-বদল চাই
আমার জিন-ই অচঞ্চল
আমার পাহাড়ে থাক পা
আমার রক্তে ঝরুক জল ।

আমার অলস হাতের হিম
দাঁড়ের দম ফুরোনো ঘুণ
পাল হারালে হাল হাওয়া
আমার শিরায় গজাক গুন ।

আকাশ ওড়ায় না মন তারায়
আমার মন দুয়ারে তালা
চাবির কোন ঠিকানায় বাস !
জঠর দেখাও সে বাস- পালা ।

সাগর ঢেউ পাঠালো যেই
ভরে’ সোনার বরণ ভোর
জীবন মরণ ঘুমের বীজে
ফোটাও সৌর নেশার ঘোর ।

ঝড়ের পথ কতটা বাকি !
বাদর মেঘ করেছে আড়ি
ভেজার শখ জাগাবে কে ?
চাতক তৃষায় ভরো নাড়ি ।

আমার প্রকৃতি প্রেম কই ?
ছাড়িয়ে দৃষ্টি শোষক জোঁক
আমার কর্নিয়া কল্লোলে
নদীর পুনর্জন্ম হোক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *