যতদূর কাছে এলে ঝিকমিক ঝরে রোদ্দুর
তার চেয়ে বেশি নয় ,কম নয় , ঠিক ততদূর ।
সীমানা ডিঙিয়ে গেলে , পিপাসার প্রিয় পরিচয়
হয়তো বেরিয়ে হবে কঙ্কালী পুতনা হৃদয় !
আলোর হাতলে ছোঁয়া চনমনে মৃগনাভি শ্বাস
নগ্ন আঁধার জিভে শামুকের প্রত্ন বাতাস !
অদূরের উপকূলে জলক্ষেতে ঝাপসা আলাপ
সমীচীন কাছ-ঠোঁটে ইছামতী সুগন্ধি কাপ ।
দূরের দূরত্ব আর মন-যানে কতো হতে পারে ?
প্রথম উচ্ছাস বান অক্ষয় আয়ু পাক
দর্শন দুয়ারে ।
বাহির বাইরে নয় , অজানিত মনের ভিতর
যতটা দেখলে ভরে হৃদয়ের চোখ
ততটাই থিতু থাক সচল সুন্দর …
