আলোগুলো জ্বলেছিল কাল
আজ কেন জ্বলেনি ?
সে কথাগুলো বলেছিল কাল
আজ কেন বলেনি ?
মেঘহীন আকাশের বর্ণনা যদি বলতে বলো
আমি বলবো না………..
খসে যাওয়া তারাদের গল্প যদি বলো আমায়
আমি শুনবো না………..
দিগন্তের মেঘ এসে আমায় শুধাবে শেষে
তারাদের ইশারায় তারা কি যে বলেছিল এসে
তুষারপাতের কাছে মেঘহীন স্রোত——
আমি মানবো না………..
এক লহময় প্রতীক্ষার জ্বালার বুনন——–
আমি দেখবো না……….
মেঘদূত পল্লবে দেখা হবে কোন নব বিপ্লবে
আকাশে প্রলয়ের মাঝে কোন বিনয়ের মায়ায় আমি ভুলবো না………..
ভাববো না কোন কিছু
মাথা হবে জানি নিচু;
আগামীর প্রত্যয় লিখবে সমন্বয়
সময় বলবে এই ভাবনাই উঁচু।
