Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » তবে কেমন হবে তুমি বলতো || Nivedita De

তবে কেমন হবে তুমি বলতো || Nivedita De

ভালোবাসা কে যদি ভালোলাগা বলি,
তাহলে বলো কেমন হবে!
যদি চাঁদ কে জোৎস্না বলে ডাকি
তাহলে কেমন হবে?
সমুদ্র কে যদি সাগর বলি তবে বলো কেমন হবে?

যদি বলি তোমায় অন্যরকম ভালোবাসি,
এমন এক আশ্চর্য রকমের ভালোবাসা,
যা আগে কেউ কখনো বাসে নি।
সুখেও কেঁদে ওঠে মন,
আগে কখনো বুঝি নি!

তোমাতে আমাতে মিলিমিশে,
ওই নীল আকাশে যদি মেঘ বৃষ্টি হই!
বিভিন্ন সম্পর্কে অনেক নামে,
তোমায় ডাকি, তবে বলো কেমন হবে?
অতিরিক্ত যা কিছু তোমার সহ্য হয় না!
তবে তোমার প্রতি রয়ে যাক অনন্ত ভালোলাগা।
অনুভবের ওই রেশটুকু মন জুড়ে রয়ে যাক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *