কারণ ঠুনকো জলে ভেসে ফিরে আসে
অকারণ বিচ্ছেদের ফাঁদে টান দিতে ,
কীভাবে পিছলে পড়ি ঋতুর বাগানে ?
ওম -ফুল ঠিক আসে স্মৃতিদের শীতে ।
যা ছিলো সচল সুখে নিটোল সম্মত
অযথা দুঃখ খুঁজে খুঁতে ভরি কেন ?
প্রকৃতি বুনেছে প্রেমে মাহেন্দ্রপাল
ফস্কালে অভিমুখ , দিক হ্যানো ত্যানো ।
একই বেশে ইতিহাস দু’বার ফেরে না ।
বৃষ্টির সংলাপে মেঘের কমেডি
অভ্যাসে মৌসুমী , মহড়াকে ভুলে
হেরে হেরে চিৎপাত সাহারা ট্র্যাজেডি ।
জীবন জ্যামিতি নয় , যাপন মহড়া
দিতে দিতে বীজ বেড়ে বোধের শিকড় ,
“অ্যাকশনে ” যেন থই প্রস্তুত থাকি
মঞ্চে রি-টেক কই , সেক্সপিয়র !
