Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।

আমার অপর নাম জীবন
কেহ কি রেখেছে তার মান
আমার জন্য যারা আছে বেঁচে
তারাই আমায় করে অপমান।
একবার ও দেখে না ভেবে ,
আমায় ছাড়া বাঁচাবে কি কোনো প্রাণ?
সবাই করে আমার অপচয়
ভাবে না মনে ,একটি বারও
আমি না থাকলে ঘটবে বিপর্যয়।।
যেখানেই যাই করতে যাবে
আমাকে পড়বেই দরকার
তবু আমার উপর করে অত্যাচার।।
সব রকমের ময়লা আবর্জনা
ফেলেই চলে আমার উপর।
ভাবে না কেহ আমি যতো নোংরা হবো
ততোই আমি দুর্গন্ধ ছড়াবো
সকলের ব্যবহারের অযোগ্য হবো
তখন ঠিক বুঝবে সবাই আমার অভাব।।
এক এক স্থানে এক এক নামে
ধরাধামে আমার অবস্থান
নদী গঙ্গা পুকুর ডোবা ইত্যাদি
এইসব জায়গায় আমার বাসস্থান।।
সকলের কাছে আমার একটাই অনুনয়
আমার কোনো অপচয় আর নয় আর নয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *