Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » জয়গান যে গাবে || Ratnd Sengupta

জয়গান যে গাবে || Ratnd Sengupta

শিশুকন্যা নিখোঁজ হচ্ছে ভাবনায় চিন্তায় থাকি
শ্বাপদ হায়না ওত পেতেছে বানাতে চায় সাকি।
মনুষ্যত্ব মানবতা পিছিয়ে হায়! কেন?
বুদ্ধিজীবী কলম চালাও মুক্তির পথটি যেন।

কর্মজগত ব্যস্ত রাতে বহির্বিশ্বের সাথে
তাইতো কন্যার ফিরতে হবে একা বেশি রাতে।
বিপদ গুলো ঘাপটি মেরে অপেক্ষাতে আছে
হুড়মুড়িয়ে ঘাড়ে চাপবে প্রতীক্ষাতে কাছে।।

এমন পুরুষ পাবে তুমি রক্ষাকর্তা রূপে
দেবতার রূপ ধারণ করে পরিত্রাতা চুপে।
ভাগ্যবতী তুমি নারী হাতে গোনা পাবে
কর্মসংস্থান দায়িত্ব নাও তবেই মেয়ে যাবে।

অনুশীলন করো তোমরা ক্যারাটে আর জুড়ো
বিপদকালে বাঁচতে হবে ভোগাবে সাপ লুডো।
মায়ের মত শক্তিশালী ত্রিভুবনে নাহি
জন্মদিয়ে জননীসে মাতা নামটি গাহি।

শক্তিময়ী আধারভূতে জগদ্ধাত্রী মাতা
মহিষাসুর বধে যিনি সর্ব বিপদ ত্রাতা।
ঝাঁপিয়ে যাও অসুর বধে মনে দুর্গা আঁকা
অভয়া আর নির্ভয়া নও করো মুণ্ড বাঁকা।

মানবতা জাগরুক করো আন্দোলনে সবে
অসুর শয়তান নিপাত যাবে বলিষ্ঠ হাত কবে।
রাতবিরেতের অজানা ভয় মনের থেকে যাবে
সুস্থ সমাজ পরিবেশের জয়গান যে গাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *