মহাকাশে ছুটছি আমি
ছুটছি অনন্তকাল, দিশাহীন কক্ষ পথে ,
উজ্জ্বল নক্ষত্র ডাকছে আমায় আজ
ধরা দিয়েছি তার রথে।
অজান্তে আমার, সাধের প্রিয় কুটিরের চাল
যেন, কেমন করে ফুটো হয়ে গেল,
লোভ লালসার গলিত লাভা স্রোতে।
হারিয়ে গেল তার নজরকাড়া জৌলুস,
আজ শ্রীহীন রূপ রস গন্ধ বর্ণে ।
সুনসান চারিদিক,
বেদনায় ভরা,আঁধারে ঢাকা নিস্তব্ধ মৃতপুরী
ছড়িয়ে ছিটিয়ে লোভাতুর হাতছানি।
ব্ল্যাকহোলের গোলক ধাঁধা পেরিয়ে ,
নক্ষত্র মালা ছুটছে আজ
সুনির্দিষ্ট কক্ষ পথে……
সব পাপ তাপের দহন জ্বালায় পরিশুদ্ধ হয়ে
চলেছে বিজয় রথে।
থামতে শেখেনি, জানেনা থামতে সে,
ছুটছে সত্যের ধ্বজা হাতে নিয়ে
সাধ্যি কার !
কে আছে, থামায়, ছুটন্ত অগ্নিবলয় টাকে ?
