Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।

ঘুণ বাসা বেঁধেছে জীবনের পাটাতনে
একটু একটু করে সম্পর্কের ছাদ কেটে
ভিতরে প্রবেশ করছে পোকাগুলো!
ঝাঁঝরা করে দিচ্ছে রক্ত মাংসের শরীর!
অশরীরী শব পড়ে আছে মুখ গুঁজে
সেখানে তুমি কিংবা আমি নেই,
ঘুণে খাওয়া দুটো দেহ অবশিষ্ট!
তোমার আমার মাঝে একফালি কৃষ্ণপক্ষের
চাঁদ উঁকি মারে ভাঙা জানালা দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *