Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » গাই জীবনের জয় গান || Swapna Dutta Chowdhury

গাই জীবনের জয় গান || Swapna Dutta Chowdhury

কলঙ্কের চাদরে ঢাকা কালিমালিপ্ত পৃথিবীর মুখ,
যে দিকে চাই দেখি ক্ষমতা আর মিথ্যার বর্মে
চাপা পড়ে গেছে সত্যের সামিয়ানা ।
দুর্বিষহ জীবন যন্ত্রনায় আক্রান্ত যুবসমাজ,
ধর্ষিতা কিশোরী কন্যার আকুল কান্না
আর নিষ্পাপ কিশোরের লাশ
পড়ে রয় লাশকাটা ঘরে অনাদর অবহেলায়।
মায়ের বুকফাঁটা ক্রন্দনরোলে প্রকৃতিও লজ্জায় মুখ লুকায়!

এ কোন সমাজে করছি আমরা বাস….?
ঘিরে আছে শুধু নিশুতির তমানিশা ,
প্রভাতী সূর্য্যের সেই জৌলুস হায়…
ফিকে হয়ে রয়
হিংসা, দম্ভের লেলিহান শিখায় ।
পোড়া ছাইয়ের গাদায় হারান পাগলারা খুঁজে বেড়ায়
হারিয়ে যাওয়া সত্যের অমূল্য নাভিমূলকে !
কিন্তু কোথায় পাবে তাকে…..
মিথ্যার মায়াজালে জীবনের জয়গান তার থেমে গেছে ,
সে যে অভিমানে পাড়ি দিয়েছে অনন্ত লোকে।

তবে শেষ হয়েও সব কিছু হয়নি তো শেষ…..
এসো এবার সময় হয়েছে, সবে মিলে প্রতিরোধ গড়ি ,
নব উদ্যমে সমাজের কিছু ভালো কাজ করি ।
লাভ লোকসান দ্বেষ, হিংসা প্রতিহিংসা ভুলে ভাবি একটু
উত্তরসূরিদের কথা ,
খেটে খাওয়া মানুষের সাথে অবোধ অবলা জনের ব্যথা ।
সবাই মিলে একত্রে গাই জীবনের জয় গান ,
সৃষ্টি সুখের উল্লাসে নব রবি কিরণে ভরে উঠুক প্রাণ।
মাভৈ: মাভৈ: বলে মিথ্যার খোলস ছেড়ে
আয়রে ভাই ….সত্যের বিজয় রথে দৃঢ় চিত্তে এগিয়ে যাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *