Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » গন্ধ চলে যায় || Ratna Sengupta

গন্ধ চলে যায় || Ratna Sengupta

বড় বৌমার শুঁটকি রাঁধতে
গন্ধেতে যায় জান,
ছোট বসে গিন্নি মায়ের
সাজে সাঁচি পান।

রান্না শুঁটকি খেতে ভালো
গন্ধ চলে যায়,
গরম ভাতে শুঁটকি মাখা
কোথায় এমন পায়।

রাঁধার সময়. বমি আসে
অনেক কষ্ট সয়
,খাবার সময় আহা বাহা
কণ্ঠে জাদু রয়।

ছোট বৌমা ছেলেমানুষ
সাজে নন্দে পান,
খাবার পরে একটা দুটো
মুখে পুরে যান।

এলাচ মোরি দিয়ে সাজা
মুখে আসবে জল,
গোটা খেলে গলে যাবে
দৌড়ে খাবি চল।

মিলেমিশে থাকে সবাই
হাতে হাতে কাজ,
বিকেল হলে পটের বিবি
ধরবে এমন সাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *