এ মন ছুঁয়েছে জুঁই মাটির সততা
এ মনে জমেছে মধু মাছির মমতা ।
এ মন ঈর্ষাভূমি ভালো ও খারাপ
প্রেমের সঙ্গী হাতে তলোয়ারী খাপ !
ঈর্ষায় পুড়ে পুড়ে মনের পরিধি
শ্মশানের শেষ ছাই- এ খোঁজে প্রতিনিধি !
এ মন হিংসা -লোভী , লোভে লোভে নীল
করোটি পাহাড়ে একা বিষাদের চিল !
এ মন একত্র হলে সমবায় বায়ু
এ মন বিচ্ছিন্ন হলে সোভিয়েত আয়ু !
এ মন শান্তি চায় ছিন্ন নীড়ে সুধা
এ মন যুদ্ধে গেলে বিপন্ন বসুধা ।
