আমি তোমাকে ভালবাসতে চেয়েছিলাম প্রবল পরিমাণে
ভালবাসতে পারলাম না
আমি তোমাকে নিরাপত্তা দিতে চেয়েছিলাম ভীষণভাবে
নিরাপত্তাও দিতে পারলাম না
তোমাকে মৃদু হাসিতে হাসাতেও চেয়েছিলাম
তোমাকে হাসির সমুদ্রেও ভাসাতে চেয়েছিলাম
দুঃখিত…..
আজ, আমি তা পারলাম না
জীবন স্রোতের চূড়ান্ত আনন্দে মাতাতে চেয়েছিলাম
তুমি তা ধরে রাখতে পারলে না
তামাশারা ব্যাঙ্গাত্মক ভঙ্গিমায় গালে থাপ্পড় মারে
তথাপি এখনো আমি আগেরই মতন করে
নীল আকাশের দিকে তাকিয়ে তোমায় খুঁজে যাই বারে বারে।
ব্যর্থতার অনুকূলে দাঁড়িয়ে জীবন খুঁজে চলে প্রতিকূল
জীবনের প্রতিকূলতায় আমি চাই অনুকূল
তোমার ভালোবাসায় আমার গভীর প্রকাশ
ভালোবাসার মাঝে মিশে আছে আমার কত যে দীর্ঘশ্বাস…!
