ফুটপাতের উপরে দিব্যি দোকান উঠে গেছে
চিকেন, মটন, এগ বিরিয়ানি, প্রতিদিন হচ্ছে
যে গাছের তলায় দোকান গজিয়েছে
সেই দোকানেরই আগুন,ধোয়া ও বিষাক্ততার ফলে গাছটি মারা গেছে
এখনো বিরিয়ানি ও নানান রকম ফাস্টফুড তৈরি হচ্ছে
দোকানের মাথার উপরে টাঙানো তাবুটা রোদে জ্বলছে
তাবুর ওপরের ছাতার মতো আম গাছটা আর নেই যে
এই আমগাছ দোকান ও দোকানের খরিদ্দারকে ছায়ায় রাখতো যে
পয়সা পাতির লোভ লালসায় আম গাছটার গেল প্রাণ
নিজের স্বার্থের সম্মুখে নেই কিছু, আছে শুধু পয়সার ঘ্রাণ
হাড়িতে কেবল ঘি মাখন তেল চড়ায়
প্রাণ খুলে তারা মোগলাই চাউমিন বিরিয়ানি বানায়
এভাবেই ছাতার মতো কত গাছের প্রাণ চলে যায়।।
