কেন যে লোকে এদের কবি বলে?
এরা ঝালে ঝোলে থাকে ঝুলে
থাকে কখনো গাছে, কখনো আবার শুকনো ডালে
এরা থাকে লাউ কদু আর অম্বলে
এইসব হারামজাদাদেরকে কেউ কবি বলে?
কবি হবে দেশ ও দশের
এই কবি যে দোষ ও ঘুষের
এযে নোটের কবি ভোটের কবি
নোটের গল্প শেষ হলেই থাকেনা এদের ছবি
বিকট ভাবে মগজ খাটিয়ে এদেরকেই ভাবি
ওরে আমার কত রঙ্গের ঢঙ্গের কবি…!
তোমার ফষ্টিনষ্টি কান্ড কীর্তি অবাক চোখে দেখি
সরল মনের ভান করো, আসলে তুমি মস্ত বড় মে-কি
তুমি একখানা কি জানো তো?
তুমি কাব্য সভার চিরতরের মুলতুবি।
