Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এ কথা নিশ্চিত || Subrata Mitra

এ কথা নিশ্চিত || Subrata Mitra

যতই ভাই রিপোর্ট মারো
কলম কি আর থামে ?
নিরব স্রোতে কবির কালি পৌঁছে যাবে প্রতিবাদের খামে

চিঠি তুমি পাবেই পাবে
কেউ না লিখুক আমাকেতো লিখতেই হবে

দুর্নীতি যখন মাথা চাড়া দেয় আকাশ ছুঁতে
আমার কলম তখন বাধা মানে না যে কিছুতে
দেশদ্রোহীর বিরুদ্ধে বিদ্রোহ করে আমার কলম
আমি পারিনা চুপ থাকতে
আমি পারিনা ধৈর্য্য রাখতে,

সমাজের সুস্থ্য মানুষেরা যখন অসুস্থ্য হয়ে পড়ে
সমাজের সুস্থ্য প্রশাসন যখন অসুস্থ্য হয়ে পড়ে
আমার কলম তখন সতন্ত্র প্রহরীর মতো দায়িত্বের খুঁটি ধরে শক্ত করে

আমাকে ভয় দেখিয়েও লাভ নেই
ভয়ের অনেক ওপর হতে
আমি ধ্বংসের আবহ নিয়ে  কবিতা লিখবো-ই

চাইনা আমি এই অশুভ শক্তির বিস্তার
আমি চাইনা তোমাদের এই রঙ্গ তামাশার পাঁকে পড়ে
সমাজটাও চেতনার মুখ হতে হারিয়ে যাক্
যতবড় শক্তিই আসুক
আমার কলমের কাছে ওরা হেরে যাবে,

তোমরা যতই রিপোর্ট করো
তোমরা যতই আমায় হুমকি মারো
আমার জীবন তোমাদের জীবনের কাছে হার মানলেও
আমার কলম কখনো তোমাদের কাছে হার মানবে না

আমার কলম জিতে আছে
আগামীতেও জিতবে
আমার সংগ্রামী সাধনার সামনে
তোমরা পরাজিত একথা নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *