সব খাবার—-
সকলের সামনে খেতে নেই
সব কথা ——
সকলের সামনে বলতে নেই
সব গান —–
সকলের সামনে শুনতে নেই
সব হাসি —–
সব জায়গায় হাসতে নেই
সব কান্না —–
সব জায়গায় কাঁদতে নেই
জীবনের সকল অনুভূতি —–
এক মানুষে রাখতে নেই
একটু ভিন্নভাবে চলতে হবে—
একথাও আবার সকলকে বলতে নেই।
