আগাছার উৎপাতে ক্ষেত খামার আক্রান্ত
বড় বড় আগাছার কারণে বনদপ্তর আক্রান্ত
আগাছাড়া আজ মাঠ; ঘাট; বন জঙ্গল; করেছে অতিক্রান্ত
আগাছাদের বংশধরেরা এখন মানব সভ্যতায় বাড়বাড়ন্ত ,
আগাছার উৎপাতে আমাদের দেশ;সমাজ;রাজনীতি;সবকিছু জর্জরিত
আগাছাদের বেড়ে ওঠার গতি অতি হতে অতীব দ্রুততর
সমানতালে তাল মিলিয়ে এগিয়ে চলেছে দুশমনের স্রোত
স্রোতের তালে তালে আগাছার জন্ম হয় ক্রমাগত।
এখন সভ্যতারা পূর্ণরূপে চাপা পড়ে গেছে আগাছার তলায়
মানবতার মানব এখন আগাছার কাছে প্রাণ ভিক্ষা চায়
সমস্ত উদ্ভিদের সাথেই যখন আগাছা লেপ্টে রয়
তখন সবুজের মাঝে আগাছার সবুজকে বাদ দেয়া মুশকিল হয়ে যায়।
একজন সচেতন চাষা চাই আমাদের সমাজে
তার কথামতো সমাজের সবাইকে চলতে হবে সহজে
আগাছার সাথে আগাছা হয়েই লড়তে হবে
জাগরণের প্রকাশ্য বাণী গ্রহণ করতে হবে অনুভবে,
আগাছা মুক্ত দেশ গড়ার লক্ষ্যে সাধনা চাই প্রত্যেকের
প্রত্যেকের সাথে প্রত্যেকের মেলবন্ধন গড়ে বাঁচাও সবাইকে
কোনমতেই আগাছার নেই ছাড়; দূর্গ কর দিকে দিকে
আগাছাহীন দেশ চাই; আওয়াজ উঠুক সবদিকে।
