আপনার একটা মন্তব্য দ্বারাই আমি বুঝতে পেরে গেছি
আমি বুঝতে পেরেছি আপনি কত বড় বক্তা
আমি বুঝেছি আপনি কত বড় মাপের নোংরা লোক
ত্যাগের আড়ালে আপনি শুধু খুঁজে চলেন নিজের আত্মশুদ্ধি, ভোগ
মাত্র একদিন আপনার সাথে থেকেই আমি জানতে পেরেছি
আমি জানতে পেরেছি আপনি কোন পর্যায়ের চিটিংবাজ
আপনার ঐ শয়তানি দেখে ধরে ফেলেছি
আমি ঠিক ধরে ফেলেছি; আপনি রাজহাঁস না পাতিহাঁস
সেদিন রাতে আপনার ফন্দি ফিকির দেখেই আমি বুঝে নিয়েছিলাম
আমি বুঝে নিয়েছিলাম— —– —- —-
আমি বুঝে নিয়েছিলাম আমাকে আপনি জেলবন্দি করতে চাইছেন,
আপনার শত চেষ্টা বিফল হতে হতে আজও আপনি বিফল
সফলতা বিফলতার পরিমণ্ডলে আপনি যে নিষ্ফল
আপনার চিন্তা চেতনা একেবারেই বিকল
আপনার জীবনটাও তাই,
নিষ্ফল….. নিষ্ফল….. নিষ্ফল…..
এখনো আপনার চালাকি; বদমাইশি; মস্তানি; কোনটাই কমেনি
জীবনভর আমাকে আঘাত করেও আমায় ঘায়েল করতে পারেননি
আমাকে এত আঘাত প্রত্যাঘাতের পরেও–
আমি কিন্তু আজও আপনার মঙ্গল চাই
আমি কোনদিনই আপনার খারাপ চাইনি
আপনি এত অত্যাচার করলেও —
আজও আমি আপনার শুভাকাঙ্ক্ষী রয়ে গেছি।
