Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » একটি রেলস্টেশনের গল্প || Jubak Anarjo

একটি রেলস্টেশনের গল্প || Jubak Anarjo

তুমি চলে যাবার পর
রাত্রিরা আজো হতে পারে নি অন্ধকারহীন
চলে গিয়ে তুমি নিশ্চয়ই বেঁচে গেছো
জেলভাঙা কয়েদির মতো
আমার মত এক অর্ধ উন্মাদ
আর ভেগাবন্ডের সংগে ডোবার পাশ দিয়ে
কাঁচা রাস্তায় হেঁটে হেঁটে ক্লান্ত হবার
মানে নেই কোনো
চলে গিয়ে বুঝতে পেরেছো তুমি
প্রেম এক সাময়িক প্রতারণা
চিরস্থায়ী উপমা এখানে নিয়মসিদ্ধ নয়
অভ্যাসবশে দু’চার‍টে প্রেম তো মামুলি বিষয়
এসব নিয়ে ভাববাদী সেন্টিমেন্ট অচল হয়ে গেছে
তুমি চলে যাবার পর কোথাও থেমে নেই কিছু
শুধু একটি রেলস্টেশন
ট্রেনের অপেক্ষায় থেকে থেকে
গন্তব্যবিহীন নদী হয়ে গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *