এই আচানক ঘটে যাওয়া কারণের কারণ অজানা থেকে গেলো আজ
এই পাশবিকতার ব্যকরণ মুছে গেলেও থেকে গেলো তার কিছু আঁচ
কারা করেছিল এই পাশবিক আচরণ ?
কারা দিয়েছিল প্রাণে মেরে ফেলার হুংকার ?
কাদের ষড়যন্ত্রে আজ তারা ঘরছাড়া ?
প্রশ্ন, প্রশ্ন, প্রশ্ন,প্রশ্নের পর প্রশ্ন……………..
প্রশ্নের নেই কোন কূলকিনারা
ঝিমানো প্রশ্ন
ঘুমানো প্রশ্ন
জীবিত প্রশ্ন
মৃত প্রশ্ন
প্রশ্ন গুলোর নেই কোন গোত্র
প্রশ্ন গুলোও যেন ঢেউয়ে ঢেউয়ে নেচে নেচে ওঠা সমুদ্র,
বিবেচনা হয় খুব বেচাকেনা
প্রতিযোগিতা হয় বিবেক ভাঙ্গাভাঙ্গীর;
প্রতিযোগিতা হয় উচ্চতার চাইতেও উচ্চতর হানাহানির
কোন ঘোলাটে আবরণ কেন রেষারেষির চিত্র আঁকে?
পরিকল্পিত জীবন ভেঙে হয় টুকরো টুকরো
মিলিয়ে যায় কোন নিশানা হীন দূর্নিপাকের বাঁকে,
এই নিন্দার ঝড় ওঠে দিকে দিকে;চতুর্দিকে
এই নরকলোক কবে রূপান্তরিত হবে সর্গলোকে ?
