Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » উপন‍্যাস || Mrinmoy Samadder

উপন‍্যাস || Mrinmoy Samadder

গল্পটা অনেকদিন থেকেই লেখার ইচ্ছা ছিল,
লিখতে পারছিলাম না;
পারিপার্শ্বিক কোনকিছুই অনুকুলে ছিল না,
তাই লেখাও হয়ে উঠছিল না।
লিখতে বসে ভাবছি কি লিখবো;
কোথা থেকে শুরু করব,
আর কোথায়ই বা দাঁড়ি টানব:
ভগবানের নাম নিয়ে শুরু করলাম,
একের পর এক অধ‍্যায় শেষ হচ্ছে,
কিন্তু লেখা আর থামছেই না।
ভেবেছিলাম ছোট গল্প লিখবো,
কিন্তু আকারে, বড় গল্পকেও হার মানাচ্ছে,
বড় গল্পও হার মেনে, চুপচাপ সরে গেলো।
অধ‍্যয়ের পর অধ‍্যায় কলম ছুটে চলেছে,
কলমের কালি শেষ হয়ে গেছে,
নতুন কলম হাতে তুলে নিলাম;
কিন্তু উপসংহারের দেখাই পেলাম না।
জীবনের কতো চাওয়া পাওয়ার হিসেব,
কতো না বলা কথার হিসেব,
কতো না মুছে যাওয়া চোখের জলের হিসেব।
চিত্রগুপ্তের খেরোর খাতায় যতো জমা খরচ,
স্বর্গের লোভে মর্ত‍্যকে আস্তাকুড় দেখানো,
না মেলা জীবনের জটিল অঙ্ক-
জয়ের মুখোমুখি হয়েও হতাশার গ্লানি ;
এটাই তো জীবনের মূল উপন‍্যাস।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *