Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আমি অধম অবিশ্বাসী || Rabindranath Tagore

আমি অধম অবিশ্বাসী || Rabindranath Tagore

আমি অধম অবিশ্বাসী,
এ পাপমুখে সাজে না যে
‘তোমায় আমি ভালোবাসি’।
গুণের অভিমানে মেতে
আর চাহি না আদর পেতে,
কঠিন ধুলায় বসে এবার
চরণসেবার অভিলাষী।
হৃদয় যদি জ্বলে, তারে
জ্বলিতে দাও, জ্বলিতে দাও।
ঘুরব না আর আপন ছায়ায়,
কাঁদব না আর আপন মায়ায়–
তোমার পানে রাখব ধরে
প্রাণের অচল হাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *