Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আভাসের উত্তর ঢালে আনন্দ মগডালে || Asim Das

আভাসের উত্তর ঢালে আনন্দ মগডালে || Asim Das

বিশল্যকরণী বৃষ্টি না- হতে -পারার অসুখে ভুগে
তুমি পুনশ্চ প্রস্তুত হবার ফুরসৎ পাচ্ছো না বলে
ক্রমেই পিছিয়ে যাচ্ছে আমাদের মিলনের মেঘ উৎসব ।
প্রকৃতির নির্ভূল পূর্বাভাসে নিরুদ্বিগ্ন মোহনায় মিশে যায় নদী ।
মহান মৃত্যুর চতুর্দোলায় নির্দ্বিধায় দোল দোল স্বাভাবিক শব ।

তোমার প্রস্তুতি ফুলে যখন গেঁথেছো বুকে
পর পর বোধনের বেদী ,
অপ্রস্তুত আমার নৈবেদ্য নাল
ধুকপুক আটকে গেছে সাংসারিক জালে ।
সূর্যের চুম্বনে পাখিদের ভোর ,
চাঁদের ইশারা পেলে সাগরে জোয়ার ।
জীবন দেবে না জানি আগাম পূর্বাভাস
নিজেদের পূর্ণ গোছাবার ।

অতঃপর আভাসের উত্তর ঢালে
কোনদিন হবো বীণ ঐকতানে রিনঝিন
— এই আশা বীজ পুঁতে অগোছালো-ই পাড়ি এসো
আনন্দ মগডালে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *