Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আজব কান || Sudip Bhar

আজব কান || Sudip Bhar

হঠাৎ ভীমের খুলল ভাগ্য পড়েছে এক কোটি
টাকা পেয়ে ঘুম ছুটেছে খাচ্ছে লুটোপুটি।
চুপি সারে বলেছে ভীম কিনবে অনেক সোনা
দেওয়ালের কান আছে মশাই অত জোর বলো না।
লটারি যে পেয়েছে তা হয়েছে পাঁচ কান
এখন যদি শোনে এসব আর কী রক্ষা পান।
এতো টাকা কীভাবে তাই রাখবে ভেবে ভেবে খুন,
এখন আবার সোনার তালে ধরে যদি ডাকাত ঘুন।
এ সব চিন্তা করেই পেসার বেড়ে দুশোর ঘর ছুঁই
এ সব নিয়ে কীভাবে তা হলো এত হ‌ইচ‌ই।
চার দেওয়ালের মধ্যে তারা করেছিল আলোচনা
ভাবছে সে বাইরে থেকে কীভাবে তা গেলো শোনা।
এই জন্য বলে সবাই দেওয়ালের‌ও কান আছে ভাই
সাবধানে সব বলো কথা না হলে হবে ঢাক পেটাই।
এ এক আজব কান মশাই যদি করেন বিশ্বাস
মুহূর্তে সব ছড়িয়ে পড়ে ফেলার আগে নিঃশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *