Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।

অন্ধ গলির আনাচে কানাচে ভয়
হ্যালোজেনে তার হলুদ সতর্কতা,
বুকের গভীরে ঝড়ের মাতন তবু
সারা দিনমান অখণ্ড নীরবতা।
পৃথিবীর যত জঞ্জাল করে সাফ
সেই বিষ গিলে অমর যে প্রতি রাতে,
খানা তল্লাশি রাতভর চলে তবু
প্রাপ্তি সুখের নির্যাসে মন মাতে।
ট্রাফিকের চোখে লালবাতি সংকেত
সেই সংকেতে জীবন গিয়েছে থেমে,
সূর্য ডানায় পঙ্কিল দাগ মেখে
ভোরের আলোয় আঁধার এসেছে নেমে।
হাস্যে লাস্যে ঢেউ তুলে যমুনায়
রোজের জীবনে মরে তবু রয় বেঁচে।
গভীর সাগরে মুক্তোর খোঁজে নেমে
আজো সেই তারা সাগর চলেছে সেঁচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *