Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অহংকারী || Dipraj Mitra

অহংকারী || Dipraj Mitra

দুনিয়ায় কত আজব মানুষ,
অহংকারের উড়ায় ফানুস।
সমুখে আজ সবার মাঝে
মুখোশ পড়ে ভালোই সাজে।

অদ্ভুত এই জীবনখানি।
বড়োই বিরল, এটাই জানি।।
হিংসা,যুদ্ধ অগাধ আছে,
বাঁচার লড়াই সবার মাঝে।

তবুও কেন অনেক মানুষ
অহংকারে খোয়ায় যে হুঁশ?
অহংকারের অন্ধ নেশায়।
মেতেছে তারা ব্যর্থ আশায়।।

তাইতো মোহে আটকে থাকে।
কালী টা সব মুখে মাখে।।
সবকিছুতেই কারাকারি,
এরাতো সব অহংকারী।।

একশ্রেনিতো অর্থ দিয়ে,
পাপের বোঝা নিচ্ছে ধুয়ে।
আর একশ্রেনি লড়াই করেই,
মরছে কত রক্ত ঝড়েই।

শেষে তো সেই ছাইয়ের ঘটি।
অহংকারটা নিচ্ছে ছুটি।
তাওতো সীমা যাচ্ছে ছাড়ি,
এরাই তো সব অহংকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *