Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অমীমাংসিত শ্লোক || Jubak Anarjo

অমীমাংসিত শ্লোক || Jubak Anarjo

তারপর চিতা আর জল যৌবনে
ভেসে গেলো প্রাসঙ্গিক কলাকৈবল্যবাদ
নইলে কেন ফুরোচ্ছে এমন
পকেটে বেওয়ারিশ ধোঁয়া
নৈঃশব্দ্যের দেয়ালে
নইলে কেন শিল্পীত স্মৃতির ফসিল
বিনাশী জলের ঘোরে নথুরাম
উড়িয়েছে অবিশ্বস্ত চিল
তবে কি মেঘ ও পাহাড়ের যৌথ খামারে গজিয়ে উঠেছে দা- কুমড়ার
অমীমাংসিত শ্লোক
বরুণা বিশ্বাস তবে কি
নাশতার টেবিলে ছড়িয়েছে কাশফুল – অষ্টাদশী

ভয় হয় – এ বেলা মেঘ বুঝি বর্ষাবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *