Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অভিলাষী আবীর ও এক আশ্চর্য অলস কাক || Asim Das

অভিলাষী আবীর ও এক আশ্চর্য অলস কাক || Asim Das

বিশুদ্ধ মাতাল হবার অব্যর্থ ছুতো খুঁজতে খুঁজতেই
সময়ের কলসী নিজেই ফুটো হয়ে শূন্যে ঠনঠন ।
তবুও আমার অপেক্ষার পা ,
শেকড়ে পাতা ডুবিয়ে পাতাল ছুঁলো ।

প্রকৃতির ঋতুরক্ত ফুঁড়ে কতো রঙ্গের কদমের কুঁড়ি
ঝুরি ঝুরি ফলের ছাতার ছায়া পেলো ।
আমার আঁধার শয্যায় শুয়ে এক আশ্চর্য অলস কাক
অনন্ত আনন্দ তীর্থের দিকে শুধু চেয়েই রইলো ।

অথচ গোপন সত্যের ঠিক উল্টো মুখেই
দাঁড়িয়ে ছিলো অভিলাষী আবীরের
দোল দোল জ্যোৎস্নার প্রকৃত পালক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *